অসময়ের খেলা
নির্দিষ্ট কোনো দিনের কথা বলতে চাইছি না এখন আর। বেশ কিছু দিন ও রাত পরস্পরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। এক এক রাতে এক এক রকমের আলো আসছে। এক এক দিনে বাগানের টগর গাছটা প্রিয় বন্ধু হয়ে উঠছে। তারপর মাঝে কোথাও আলো নেই, নেই টগর ও। তখন সব শূন্য। শূন্যতার সংজ্ঞা মনে করতে চাইলেই তখন দিন ও রাত দুপাশ থেকে টানাটানি করা শুরু করছে। আলো ও টগরের টানাটানি। এই টানাটানি থেকে বেরিয়ে শূন্যতাকে চুম্বন করতে পারছি না। আরও যেন জড়িয়ে যাচ্ছি। দিন রাত আলো টগর শূন্যতা চুম্বন সবকিছু নিয়ে জড়িয়ে যাচ্ছি।
খুব অনুভূতিশীল লেখা। ভালো লাগল। জীবন্ত।
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteবেশ ভাল।
ReplyDeleteধন্যবাদ দাদা
Deleteভালোলাগল
ReplyDeleteধন্যবাদ
Deleteঅসাধারণ ❤️
ReplyDeleteপড়ার পর আকাশের দিকে তাকিয়ে শুধু চুপটি করে বসে থাকতে ইচ্ছে হচ্ছে.. ❤️
ReplyDeleteসুমন রুজ
Deleteপ্রাপ্তি আমার
Delete♥️
ReplyDelete❤️
DeleteBesh besh!
ReplyDelete❤️
Deleteদেখো তোমার কবিতায় শব্দ কীভাবে দেখবে সেটার ডিজাইন কিন্তু তোমার হাতে নেই আবার সেই মস্তিষ্কপ্রসূত ইমেজ যেমন- টগর ফুলের রেফারেন্স এগুলোও তোমার হাতে নেই। তবে রইল কী? যেটা রইল সেটা হল কিছু অস্তিত্ব আর অনস্তিত্বের খেলা। এই কবিতাটি সেরকমই ��
ReplyDeleteধন্যবাদ ভাই। গুরুত্বপূর্ণ মতামত
Deleteগভীর বোধের লেখা। ভালো মন্দের ভেতরের রাস্তা দিয়ে অনেক দূর গেলাম।
ReplyDeleteঅনেক ভালোবাসা তোমায়❤️
Delete