অসময়ের খেলা

নির্দিষ্ট কোনো দিনের কথা বলতে চাইছি না এখন আর। বেশ কিছু দিন ও রাত পরস্পরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। এক এক রাতে এক এক রকমের আলো আসছে। এক এক দিনে বাগানের টগর গাছটা প্রিয় বন্ধু হয়ে উঠছে। তারপর মাঝে কোথাও আলো নেই, নেই টগর ও। তখন সব শূন্য। শূন্যতার সংজ্ঞা মনে করতে চাইলেই তখন দিন ও রাত দুপাশ থেকে টানাটানি করা শুরু করছে। আলো ও টগরের টানাটানি। এই টানাটানি থেকে বেরিয়ে শূন্যতাকে চুম্বন করতে পারছি না। আরও যেন জড়িয়ে যাচ্ছি। দিন রাত আলো টগর শূন্যতা চুম্বন সবকিছু নিয়ে জড়িয়ে যাচ্ছি। 

Comments

  1. খুব অনুভূতিশীল লেখা। ভালো লাগল। জীবন্ত।

    ReplyDelete
  2. অসাধারণ ❤️

    ReplyDelete
  3. পড়ার পর আকাশের দিকে তাকিয়ে শুধু চুপটি করে বসে থাকতে ইচ্ছে হচ্ছে.. ❤️

    ReplyDelete
  4. দেখো তোমার কবিতায় শব্দ কীভাবে দেখবে সেটার ডিজাইন কিন্তু তোমার হাতে নেই আবার সেই মস্তিষ্কপ্রসূত ইমেজ যেমন- টগর ফুলের রেফারেন্স এগুলোও তোমার হাতে নেই। তবে রইল কী? যেটা রইল সেটা হল কিছু অস্তিত্ব আর অনস্তিত্বের খেলা। এই কবিতাটি সেরকমই ��

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ভাই। গুরুত্বপূর্ণ মতামত

      Delete
  5. গভীর বোধের লেখা। ভালো মন্দের ভেতরের রাস্তা দিয়ে অনেক দূর গেলাম।

    ReplyDelete
    Replies
    1. অনেক ভালোবাসা তোমায়❤️

      Delete

Post a Comment

Popular posts from this blog

রথের দিন বৃষ্টি হয়

আপনজনের গন্ধ