রথের দিন বৃষ্টি হয়
---"রথের দিনে প্রতি বছর বৃষ্টি হয় জানিস তো দাদু"
একটা গড়ানোর শব্দ এখনো মনে আছে আমার। একটা শব্দ কি দুটো আলাদা শব্দ, স্মৃতি অত পুরোনো বিকেল থেকে আলাদা করতে পারে না। কিন্তু শব্দটার উৎপত্তি যে দুটো জায়গা থেকে সেটা বলাই বাহুল্য--- রথের ছোট ছোট চারটি চাকা আর স্টিলের একটি ছোট প্লেটে ছ-টি নকুলদানার গড়ানোর শব্দ।
দুপুর থেকেই মনটা আনচান করত কখন দাদু ফিরবে--- বাড়ির সামনের পাতাবাহার গাছ থেকে ছোট ছোট পাতা সুন্দর করে কেটে সরু সরু সুতলি দিয়ে বেঁধে সাজিয়ে দেবে রথের চারপাশ, সমস্তটা আর তার মাঝে মাঝে লাল রঙ্গন ফুল--- কিন্তু দাদু যেন ওই দিনই ফিরতে বেশি দেরি করত। তখন এখনকার মত ফোন মোবাইল ছিল না, কিন্তু একটা জানলা ছিল যেটা দিয়ে দুটো ছোট ছোট চোখ অপেক্ষা করতো দাদুর ফেরার পথ চেয়ে। আর সেই শূন্য দৃষ্টি বোধহয় নেটওয়ার্কের চেয়েও গভীরভাবে পৌঁছত দাদুর কাছে। তাই দেরি করবো করবো করেও দাদু ঠিক চলে আসত বাড়ি আর তারপরই হুল্লোড়।
তারপর হঠাৎ একবছর দাদু বোধহয় সত্যি সত্যিই জগন্নাথদেবের সঙ্গে দেখা করতে চললো। সেই থেকে আর রথের প্রতি কোনো রশির বা মায়ার টান কোনোটাই নেই। শুধু প্রতি বছর এখনও রথের দিন বৃষ্টি হয়। ভিজে ভিজে শুনতে পাই,
---"রথের দিনে প্রতি বছর বৃষ্টি হয় জানিস তো দাদু"

অনুভূতিশীল
ReplyDeleteভালোবাসা নিও❤️
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteব্যক্তিগতভাবে দাদুর জন্য অপেক্ষা করার সৌভাগ্য আমার হয়নি , তবে অনেক পুরনো স্মৃতিকে উসকে দিল । অনেক ধন্যবাদ এই লেখাটার জন্য ।
ReplyDeleteধন্যবাদ অনেক ❤️
Deleteখুব সুন্দর লেখাটা । অনুভূতিশীল♥️
ReplyDeleteধন্যবাদ ❤️
Deleteছোটবেলাটা মনে করালে জাতিস্মর দা ❤️
ReplyDeleteভালোবাসা ❤️
DeleteBhalo lekha
ReplyDeleteCholte thakuk
❤️❤️
Delete